বুধবার বিকেল বেলা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুন্দর মিয়া। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন উনি ২০১৯ সালে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড থেকে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দিতা করে তিনি জয়ী হয়েছিলেন, এবং তিনি প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জুয়ার বইতে থাকে, রাস্তা ঘাট থেকে শুরু করে একাধিক সমস্যা তিনি সমাধান করেছেন এই গ্রাম পঞ্চায়েতে। আগামী দিনও তিনি সমাজের জন্য এবং জনগণের জন্য কাজ করবেন, এবারও উনাকে দল ৬ নং ওয়ার্ড থেকে প্রার্থী করেছেন তিনি বলেন উনার জয় সুনিশ্চিত সেটা শুধু সময়ের অপেক্ষা, পাশাপাশি উনার গ্রাম পঞ্চায়েতে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও কোন প্রভাব পড়বে না উনার গ্রাম পঞ্চায়েতে তিনি বলেন এটা একটা ভাউতাবাজি জুট।








