Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

জেলা প্রশাসন ও দুর্যোগ দপ্তরের কড়া নজরদারি, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ

আগরতলা, ত্রিপুরা। ২৯ এপ্রিল ২০২৬ঃ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপাতত রাজ্যে স্কুল-কলেজ বন্ধ হচ্ছে না। মঙ্গলবার বিকেলে পরিস্থিতি পর্যালোচনার পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

তিনি স্পষ্ট করে বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত।” সেই অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল ও কলেজ খোলা রাখার সিদ্ধান্তেই অনড় রয়েছে প্রশাসন।

পরিস্থিতির ওপর নজর রাখতে জেলা প্রশাসন, ত্রিপুরা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে কাজ করছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে ধলাই জেলার লংথরাই ভ্যালি এলাকায় এক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাজ্যজুড়ে সতর্কতা জারি রয়েছে। সরকারের দাবি—এই মুহূর্তে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই সর্বোচ্চ অগ্রাধিকার।

Related Posts

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।