নাজ্জারা স্পেকট্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ ভিশন সেন্টার চালু
২১ এপ্রিল ২০২৬, আগরতলা, মঙ্গলবারঃ ত্রিপুরার রাজধানী আগরতলায় বিদুরকর্তা রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল অত্যাধুনিক “জাইস ভিশন সেন্টার”-এর। নাজ্জারা স্পেকট্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে স্থাপিত এই কেন্দ্রটি অঞ্চলের চক্ষুসেবা ও অপটিক্যাল রিটেইল ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বখ্যাত কার্ল জাইস ব্র্যান্ডের প্রায় ১৮০ বছরের ঐতিহ্য, উদ্ভাবন এবং নির্ভুলতার ভিত্তিতে গড়ে ওঠা এই ভিশন সেন্টারটি আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এখানে বিশ্বমানের চক্ষু পরীক্ষা, উন্নত ডিসপেনসিং সমাধান এবং গ্রাহকদের জন্য উন্নত পরিষেবা অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এই উদ্যোগ আগরতলা সহ গোটা ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে উন্নতমানের দৃষ্টি-সংক্রান্ত সমাধান এখন আরও সহজলভ্য হবে সাধারণ মানুষের কাছে।
এই কেন্দ্রটি চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা অত্যাধুনিক অপটিক্যাল পরিষেবা ও নির্ভুল চোখের পরীক্ষা সুবিধা পাবেন, যা ভবিষ্যতে চক্ষুসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।







