অভয়নগর ব্রিজের নিচে বসবাসকারীদের প্রতিবাদ, যান চলাচল ব্যাহত—ঘটনাস্থলে পুলিশ প্রশাসন
২৬ এপ্রিল ২০২৬ । নিউজ ডেস্কঃ প্রশাসনের পক্ষ থেকে অভয়নগর ব্রিজের নিচে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। তবে অভিযোগ, তাদের জন্য কোনো স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করেই এই নোটিশ জারি করা হয়েছে।
এরই প্রতিবাদে আজ রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন উচ্ছেদকৃত পরিবারগুলি। হঠাৎ করে রাস্তা অবরোধের ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় ব্যাপক যানজট।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।
উচ্ছেদকৃত পরিবারগুলির দাবি, পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখতে হবে। অন্যদিকে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।







