মেয়ের জীবন বাঁচাতে মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন মা।

মেয়ের জীবন বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় মা বাবা। জানা গেছে বিলোনিয়া মহকুমার অন্তর্গত দক্ষিণ রাঙ্গামুড়া এলাকার সুভাষ দেবনাথ এর ১৫ বছর বয়সি নাবালিকা কন্যা মন্দিরা দেবনাথ একই এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত বছর দেড়েক আগে মন্দিরার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়। পরের চিকিৎসকদের পরামর্শ মতে ঔষধ ব্যবহার করার পরেও মাথা ব্যাথা কমেনি তার। গত এক বছর আগে চিকিৎসকরা মন্দিরার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথায় ব্রেন টিউমার হয়েছে বলে জানিয়ে দেয়। মেয়ের এই দুরারোগ্য রোগের কথা শুনে চুপ থাকতে পারেনি তার মা-বাবা। মেয়েকে সুস্থ করে তুলতে জিবি হাসপাতাল থেকে শুরু করে আসামের শিলচরে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করিয়েছে কিন্তু কোন সুরাহা পায়নি। পরের চিকিৎসকরা স্পষ্টভাবে বলে দিয়েছে খুব শীঘ্রই অপারেশন করাতে হবে, কিন্তু এদিকে মন্দিরার মা-বাবা মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সমস্ত সঞ্চয় শেষ করে দিয়েছে যার ফলে অপারেশনের টাকা জোগাড় করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না। পরে মেয়ের প্রাণ বাঁচাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য হাত পাতলেও কোন সাহায্য পায়নি তারা। এদিকে দিন যত যাচ্ছে ততই মন্দিরার মাথার যন্ত্রণা বেড়ে চলেছে এই অবস্থায় নিরুপায় হয়ে তার মা বাবা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তাদের বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনেক গরিব দুস্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই বিশ্বাস নিয়ে তারাও মেয়ের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন।

  • Related Posts

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Read more

    Continue reading
    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।