রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধে বসে পানিসাগর মহকুমার ভাল্লুক ছড়া স্থিত সুন্ধি বাসা এলাকার বিক্ষোব্ধ জনগন।

দোসরা জুলাই সাত সকালে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধে বসে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত ভাল্লুক ছড়া স্থিত সুন্ধি বাসা সহ আশপাশ এলাকার বিক্ষোব্ধ জনগন।অবরোধ টি ঘটে পানিসাগর মহকুমার জনজাতি অধ্যুষিত ভাল্লুক ছড়া বাজারে।বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান ভাল্লুক ছড়া থকে সুন্ধিবাসা হয়ে ডাক্তর দোয়ার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিনত।বিগত প্রায় পাঁচ বৎসর পুর্বে আই,জি,জি,এল নামক এক নির্মান সংস্থা রাস্তাটি তৈরীর নাম করে অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে চম্পট দেয়।এমতাবস্থায় বর্তমান বর্ষাকালীন মৌসুমে বিগত কয়েকদিন পূর্বে ঐ রাস্তার বেশ কয়েকটি স্থানে ভূমি ধ্বংস পড়ে যাতায়াত রিতীমত স্তব্ধ হয়ে পড়ে।

এই নিয়ে এলাকাবাসীরা দামছড়া পুর্ত দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়াতে বাধ্য হয়েই দামছড়া জলাবাসা প্রধান রাস্তাটি অবরোধ করে বসে।অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে পৌছায় দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চাকমা,পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া এবং অনিরুদ্ধ দাস,দামছড়া পুর্ত দপ্তরের আধিকারিক সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিগন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধ স্থলে পৌছায় দামছড়া থানার পুলিশ।উপস্থিত আধিকারিকদের মধ্যস্থতায় অবিলম্বে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ কারিরা অবরোধ প্রত্যাহার করে।প্রায় তিন ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধের ফলে দামছড়া সাপ্তাহিক হাট বারে যাতায়াতরত যানবাহন সহ নিত্যযাত্রীরা বেকায়দায় পড়ে।অবরোধ প্রত্যাহার হওয়াতে যান চলাচল স্বাভাবিক হয়।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।