M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

নতুন ভৈরব এনার্জি পেট্রোল পাম্প থেকে কৃত্রিম তেল সংকট তৈরির অভিযোগ — প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

শান্তির বাজার । রিপোর্ট- বীর বাহাদুর ত্রিপুরা । ১৬ই মেঃ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার শহরে ফের সামনে এলো অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ। শনিবার শান্তিরবাজারের নতুন ভৈরব এনার্জি পেট্রোল পাম্পে ড্রামে করে পেট্রোল ও ডিজেল বাইরে বিক্রির চিত্র ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসাধু ব্যবসায়ীদের কাছে ড্রাম ভর্তি করে তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে সাধারণ গ্রাহকদের জন্য অল্প সময়ের মধ্যেই পাম্পে তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। পরবর্তীতে সাধারণ মানুষ বাধ্য হয়ে চড়া দামে বাইরের দোকান কিংবা কালোবাজার থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ।

অভিযোগের তীর উঠেছে পাম্পের ম্যানেজার নিপেন সহ একাংশ কর্মচারীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পাম্প থেকে গোপনে ড্রামে করে তেল বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই অবৈধ ব্যবসার মাধ্যমে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর বক্তব্য, এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র সাধারণ মানুষের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষেত্রেও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অবৈধভাবে তেল মজুত ও বিক্রির ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। দিনের পর দিন প্রকাশ্যে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ উঠলেও কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এখন দেখার বিষয়, অবৈধভাবে তেল বিক্রি করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে প্রশাসন আদৌ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা।

Related Posts

Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যোগী ; অমিত শাহ ও নীতিন নবীনের সঙ্গে বৈঠক।

দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যোগী ; অমিত শাহ ও নীতিন নবীনের সঙ্গে বৈঠক।

PanjabNationalBank: ATM’এ সেলোটেপ ফাঁদে উধাও গ্রাহকের টাকা।

PanjabNationalBank: ATM’এ সেলোটেপ ফাঁদে উধাও গ্রাহকের টাকা।