আগরতলা, ১৬ মে: ত্রিপুরা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পি.এ.সি-র সদস্যরা শুক্রবার মোহনভোগ এবং কাঁঠালিয়া আর.ডি ব্লকের অধীন পানীয় জল শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন। জনস্বাস্থ্য ও পানীয় জল সরবরাহ দপ্তর তথা পিডব্লিউডি (ডিডব্লিউএস)-এর অধীন পরিচালিত জল শোধনাগারগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই এই স্পট ভিজিট করা হয়।

এই পরিদর্শনে কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক Paul ধাংশু, বিধায়ক শ্যামল চক্রবর্তী (পিএসি চেয়ারম্যান) বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং
জনস্বাস্থ্য ও পানীয় জল সরবরাহ দপ্তর, অর্থাৎ ডিডব্লিউএস-এর মুখ্য অধিকর্তা ।
ডিডব্লিউএস দপ্তরের মুখ্য অধিকর্তা। পরিদর্শনকালে জল শোধনাগারের পরিকাঠামো, পানীয় জল সরবরাহ ব্যবস্থা এবং চলমান কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখেই জল জীবন মিশনের অধীনে চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এদিন কমিটির তরফে ধলাই জেলায় জল জীবন মিশনের অধীনে এখনও অসম্পূর্ণ থাকা বিভিন্ন প্রকল্প পর্যালোচনার জন্য একই ধরনের একটি পরিদর্শনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির এই উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসনিক মহল।









