খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

ইলেকট্রনিক ওজন মেশিনে আগে থেকেই বাড়তি ওজন সেট করার অভিযোগ; প্রতিবাদ করতেই ক্রেতার সঙ্গে দুর্ব্যবহারের দাবি

খোয়াই প্রতিনিধি: খোয়াই সুভাষ পার্ক মৎস্য বিপণিতে এক মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে ওজনে কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী ইলেকট্রনিক ওজন মেশিনে কারচুপি করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করে আসছেন। শনিবার সন্ধ্যায় এক ক্রেতা ৪০০ টাকা কেজি দরে ৫০০ গ্রাম মাছ কিনতে গেলে বিষয়টি তাঁর নজরে আসে।

ক্রেতার দাবি, মাছ ওজন করার আগে থেকেই ইলেকট্রনিক মেশিনে প্রায় ১৫ থেকে ২০ গ্রাম অতিরিক্ত ওজন দেখানো হচ্ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ করতেই সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ী কর্ণ দাস তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

পরবর্তীতে ওই ক্রেতা খোয়াই সুভাষ পার্ক ফাঁড়িতে গিয়ে মৌখিক অভিযোগ দায়ের করেন। ঘটনাটি জানাজানি হতেই বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজারে ওজনে কারচুপির ঘটনা নতুন নয়। প্রতিদিনই সাধারণ মানুষ এভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি তাদের।

এখন দেখার বিষয়, ওজন ও পরিমাপ দপ্তর এই অভিযোগের তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রুখতে প্রশাসন কতটা কঠোর ভূমিকা নেয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।