সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাবতীয় ছবি ডিলিট করে দিয়েছে দুষ্কৃতীরা। নিন্দা TWJ’র।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের আনন্দবাজার এলাকায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক অরিত্র সেন। কর্মরত আরো কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাবতীয় ছবি ডিলিট করে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় শাসকদলের নামধারী কিছু অত্যুৎসাহী লোকজনরা জড়িত রয়েছে। মঙ্গলবার ধর্মনগর কৈলাশহর মূল সড়কের আনন্দবাজার এলাকায় যখন রাস্তা অবরোধে নামে জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তখনই খবর পেয়ে সাংবাদিকরা সেখানে ছুটে যান। সেখানে শাসকদলের কিছু অত্যুৎসাহী লোকজনরা আন্দোলনকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালায়। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের উপরও চড়াও হয় ওইসব দুষ্কৃতীরা। আহত ছাত্র-ছাত্রীদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্মরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি প্রদর্শন করা হয়্। আক্রান্ত সাংবাদিকদের তরফে অরিত্র সেন ধর্মনগর থানায় চারজন অভিযুক্তের নামধাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। কর্মরত সাংবাদিকদের উপর দুষ্কৃতিদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি , উত্তর জেলা কমিটি ও ধর্মনগর বিভাগীয় কমিটি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংগঠন। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনের শামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।