২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রে জোর প্রচার শুরু তিপ্রা মথা-র।

আসন্ন এটিসি নির্বাচন ঘিরে ডেভিড মুড়াসিংয়ের নেতৃত্বে বর্ণাঢ্য পদযাত্রা, এলাকাজুড়ে ব্যাপক সাড়া।

মির্জা, ত্রিপুরা । নিউজ ডেস্কঃ আসন্ন এটিসি নির্বাচনকে সামনে রেখে ২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্র এলাকায় জোর প্রচার শুরু করেছে তিপ্রা মথা। দলের যুব নেতা ডেভিড মুড়াসিংয়ের নেতৃত্বে আজ রাজাপুর থেকে লালমিরা হয়ে জমাতিয়া পাড়া পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এই পদযাত্রাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজাপুর, বীরচন্দ্র ও মনু পাড়ার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে আরও উজ্জীবিত করে তোলে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিপ্রা মথার যুব নেতা ডেভিড মুড়াসিং। পাশাপাশি উপস্থিত ছিলেন বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল চেয়ারম্যান নারায়ন রিয়াং, তিপ্রা মথার কেন্দ্রীয় কমিটির যুব নেতা গৌরবম চৌধুরী, মির্জা কাঁঠালিয়া ব্লক সভাপতি রকি মুড়াসাং, মির্জা কাঁঠালিয়া ওয়াই টিএফ সভাপতি বনমালী দেববর্মা এবং দলের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি প্রতাপ রিয়াংসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

নেতৃত্বরা বক্তব্যে বলেন, আসন্ন এটিসি নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের পাশে থাকতে এই ধরনের পদযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তারা উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও জনস্বার্থের বিষয়গুলোকে সামনে রেখে আগামী নির্বাচনে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই পদযাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

মোদী;অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

মোদী;অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Longtharai: আর. কে. নগর ফ্যাক্টরিতে মেগা স্বাস্থ্য শিবির।

Longtharai: আর. কে. নগর ফ্যাক্টরিতে মেগা স্বাস্থ্য শিবির।

Abhishek Debroy:ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি।

Abhishek Debroy:ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি।

Eid; ঈদের নামাজ শেষে শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান আদুল রহমানের।

Eid; ঈদের নামাজ শেষে শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান আদুল রহমানের।

১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে।

১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে।

শান্তিরবাজারে মা হুন্ডা শোরুমের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগে চাঞ্চল্য

TGB:আর্থিক অন্তর্ভুক্তিতে জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।

TGB:আর্থিক অন্তর্ভুক্তিতে জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।