নয়াদিল্লিতে Pension Fund Regulatory and Development Authority-এর অনুষ্ঠানে সম্মান গ্রহণ করলেন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং; ১৮৫% সাফল্যে নতুন নজির আটল পেনশন যোজনায়
নিউ দিল্লি, ২০ মে ২০২৬ঃ দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ফের জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। নয়াদিল্লিতে অনুষ্ঠিত “Atal Pension Yojana Annual Felicitation Programme 2026”-এ দেশের ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে সম্মানিত হয়েছে এই ব্যাংক।

আজ নয়াদিল্লির ITC Maurya-তে Pension Fund Regulatory and Development Authority বা PFRDA-র উদ্যোগে অনুষ্ঠিত হয় “Atal Pension Yojana Annual Felicitation Programme 2026”। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানানো হয়।
এই অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ২৮টি Regional Rural Bank-এর মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে বিশেষ সম্মান অর্জন করে। ব্যাংকের পক্ষ থেকে সম্মান গ্রহণ করেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন FI Manager রামলাল চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সচিব এম. নাগারাজু, স্পেশাল সেক্রেটারি সঞ্জয় লোহিয়া এবং Pension Fund Regulatory and Development Authority-এর চেয়ারম্যান এস. রামান্ন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

আটল পেনশন যোজনার আওতায় ব্যাংকের ধারাবাহিক সাফল্য ইতিমধ্যেই নজর কেড়েছে জাতীয় মহলের। FY 2025-26 অর্থবর্ষে ১৫ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ২৭ হাজার ৭৮৭টি Active Enrollment সম্পন্ন করে ১৮৫ শতাংশ সাফল্য অর্জন করেছে ব্যাংক। এর আগের অর্থবর্ষ FY 2024-25-এও ব্যাংক ৩৫১ শতাংশ সাফল্য অর্জন করেছিল।
ব্যাংক কর্তৃপক্ষের মতে, এই সম্মান শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং গ্রাহকসেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক সুরক্ষার প্রতি ব্যাংকের নিরলস অঙ্গীকারেরই জাতীয় স্বীকৃতি।
আটল পেনশন যোজনার মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক— এমনটাই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।







