Eid; ঈদের নামাজ শেষে শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান আদুল রহমানের।

সকাল ৮টা ৩০ মিনিটে আগরতলার গেদুমিয়া মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ; শান্তি, সম্প্রীতি ও ত্যাগের বার্তা দিলেন আদুল রহমান

আগরতলা, ত্রিপুরা । ২৮ মে ২০২৬ঃ আজ পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। সারা দেশের সঙ্গে রাজ্যেও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। ভোর থেকেই বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাজধানী আগরতলার গেদুমিয়া মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিন ঈদের জামাতে অংশ নিতে ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনেকে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন।

নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদুল রহমান বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সকলের জীবনে শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক, এটাই আমাদের কামনা।”

তিনি আরও বলেন, সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ঈদুল আজহার শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

  • Related Posts

    TGB:আর্থিক অন্তর্ভুক্তিতে জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।

    TGB:আর্থিক অন্তর্ভুক্তিতে জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।

    Read more

    Continue reading
    মোদী;অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

    মোদী;অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Eid; ঈদের নামাজ শেষে শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান আদুল রহমানের।

    Eid; ঈদের নামাজ শেষে শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বান আদুল রহমানের।

    ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে।

    ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে।

    শান্তিরবাজারে মা হুন্ডা শোরুমের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগে চাঞ্চল্য

    TGB:আর্থিক অন্তর্ভুক্তিতে জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।

    TGB:আর্থিক অন্তর্ভুক্তিতে জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।

    মোদী;অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

    মোদী;অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি
    All India Chemists and Druggists Association-এর ডাকে ধর্মঘট