তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ১০ ভোটারের যোগদান

এডিসি নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা: ২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রে পদ্মলোচন ত্রিপুরার বর্ণাঢ্য পদযাত্রা।

শান্তির বাজার ত্রিপুরা । বাহাদুর ত্রিপুরা: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রজুড়ে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। এই প্রেক্ষাপটে কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরার নেতৃত্বে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় মনু এডিসি ভিলেজের কালাপাড়ায়।

দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে পাহাড়ের বিভিন্ন জনপদ পরিক্রমা করে পদযাত্রাটি। পথিমধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। উন্নয়নমূলক কাজ ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মতামতও শোনেন তিনি।

এদিনের পদযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং, মন্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সেন, মন্ডল সহ-সভাপতি রমেশি রিয়াং এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জনজাতি নেতা পরিতোষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। পদযাত্রাকে কেন্দ্র করে পাহাড়ি এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়।

দীর্ঘ পরিক্রমার পর পদযাত্রাটি জমাতিয়া পাড়ায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

সভায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে তিনটি পরিবারের মোট দশজন ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন পদ্মলোচন ত্রিপুরা।

নবাগতরা জানান, উন্নয়নের স্বার্থে এবং এলাকার অগ্রগতির কথা বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পাশাপাশি এমডিসি পদ্মলোচন ত্রিপুরা গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে ২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রজুড়ে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।