১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট।

শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সিআইটিউ’র ডাক—সভা শেষে শকুন্তলা রোডে পথসভা, সংবাদ সংগ্রহে মিডিয়াকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক । আগরতলা, ত্রিপুরা । ৯ ফেব্রুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট সফল করার লক্ষ্যে রাজ্য জুড়ে প্রস্তুতি জোরদার করেছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU)। এরই অঙ্গ হিসেবে আজ বিকাল ৩টা ৪০ মিনিটে আগরতলার সিআইটিউ রাজ্য দপ্তরের সামনে থেকে এক বিশাল মিছিল সংঘটিত হতে চলেছে। এই মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক, কর্মচারী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

সিআইটিউ সূত্রে জানানো হয়েছে, শ্রমিক বিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা ও শ্রম আইন সংশোধনের বিরোধিতায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ধর্মঘটের উদ্দেশ্য ও দাবি তুলে ধরা হবে।

মিছিলটি সিআইটিউ রাজ্য দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করার পর শকুন্তলা রোডে একটি পথসভায় মিলিত হবে। ওই পথসভায় সিআইটিউ’র রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব বক্তব্য রাখবেন এবং ধর্মঘটের গুরুত্ব ব্যাখ্যা করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার রক্ষার দাবিকে আরও শক্তিশালী করা হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারির ধর্মঘট সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হবে।

উক্ত কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সকল সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও ডিজিটাল মিডিয়ার বন্ধুদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিনম্র অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের দাবি, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা এই ধর্মঘটের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে সহায়ক হবে।

Related Posts

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

Read more

Continue reading
বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে