“রাধাকৃষ্ণ জুয়েলারির অনন্য আয়োজন – শুরু হলো শারদীয়া স্বর্ণবাহার ২০২৫”

১৪ই সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার – আকর্ষণীয় ছাড়, সোনায় বিনিময়ে উপহার, এবং লাকি ড্র-তে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ।

আগরতলা, ১২ই সেপ্টেম্বর ২০২৫: ত্রিপুরার অন্যতম আভিজাত্যপূর্ণ গয়নার ব্র্যান্ড রাধাকৃষ্ণ জুয়েলারি প্রতিবছরের মতো এবছরও নিয়ে এলো তাদের গ্রাহকপ্রিয় উৎসব আয়োজন – “শারদীয়া স্বর্ণবাহার ২০২৫”। আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ অফার।

দুর্গাপূজার মরশুমে নতুন পোশাক, নতুন সাজসজ্জার পাশাপাশি সোনার গয়না কেনা বাঙালির এক অঙ্গীকারিত রীতি। বিশেষত, পূজোর আগে নতুন গয়না ঘরে তোলার রেওয়াজ রয়েছে বহু পরিবারে। সেই উপলক্ষ্যে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে প্রতিবারের মতো এবছরও থাকছে একাধিক আকর্ষণীয় অফার।

“রাধাকৃষ্ণ জুয়েলারির অনন্য আয়োজন – শুরু হলো শারদীয়া স্বর্ণবাহার ২০২৫”

গ্রাহকদের জন্য অফারসমূহ:

  • প্রতি গ্রাম সোনার গয়নায় সর্বোচ্চ ৭৫০ টাকা ছাড়
  • হীরের গয়নায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়
  • পুরনো সোনা বদলে নতুন সোনা কেনার ক্ষেত্রে ১০০% এক্সচেঞ্জ ভ্যালু
  • বিশেষ লাকি ড্র-তে রয়েছে Royal Enfield Hunter বাইক জেতার সুবর্ণ সুযোগ।

প্রতিষ্ঠানের কর্ণধার নয়ারায়ণ দেবনাথ বলেন,
“এবারের শারদীয়া স্বর্ণবাহার শুধু অফারেই সীমাবদ্ধ নয়, আমরা এনেছি বিশেষ সংগ্রহ ROSHI Diamond, RIDHYA 925 Sterling Silver Jewellery এবং অত্যাধুনিক ডিজাইনের গয়নার বিশাল সম্ভার। প্রতিটি শ্রেণির ক্রেতাই নিজের পছন্দমতো কিছু না কিছু খুঁজে পাবেন।”

আগরতলা সহ রাজ্যের বিভিন্ন শাখায়—উষাবাজার, ধর্মনগর, বেলোনিয়া, উদয়পুর ও পোলো সেন্ট্রাল মল—গ্রাহকরা এই বিশেষ অফার ও প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।

শারদীয়ার আগে নিজের কিংবা পরিবারের জন্য নতুন গয়না কেনার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ আগরতলার মানুষ। তাই বলা যায়, “শারদীয়া স্বর্ণবাহার ২০২৫” রাজ্যে সোনার ঝলমলে উৎসবের আবহ তৈরি করবে।

Related Posts

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Read more

Continue reading
LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।