রাঁধুনি ও ডিলার সম্মেলন – ২০২৫”।

কলকাতা, ১০ সেপ্টেম্বর ২০২৫:
উত্তর-পূর্ব ভারতের অন্যতম স্বনামধন্য FMCG ব্র্যান্ড লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আয়োজন করল এক অভিনব ও সৃজনশীল অনুষ্ঠান— “রাঁধুনি ও ডিলার সম্মেলন – ২০২৫”। মুর্শিদাবাদের খড়গ্রামে আয়োজিত এই বিশেষ সম্মেলন সকাল ১১টা থেকে শুরু হয়ে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এই অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী, অভিজ্ঞ ব্যবসায়ী, পরিবেশক, খুচরো বিক্রেতা এবং বিভিন্ন জেলার ডিলারবৃন্দ। রাঁধুনিদের শিল্পসম্মত রন্ধনকলা, নতুন রেসিপি ও অভিনব পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অন্যদিকে ব্যবসায়িক অধিবেশনে বিস্তারিতভাবে আলোচনা হয় বাজার সম্প্রসারণ, নতুন বিক্রয় কৌশল, গ্রাহক-চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

অনুষ্ঠানের সূচনায় মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন। স্বাগত ভাষণ দেন সংস্থার এইচ. আর. ম্যানেজার শ্রীমতি সুপ্রিয়া গোপ

ডিরেক্টর শ্রীযুক্ত রতন দেবনাথ তাঁর বক্তব্যে লংতরাই-এর বর্তমান অগ্রগতি, বাজার বিস্তার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন—
“ত্রিপুরার পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মিজোরাম ও মণিপুরে লংতরাই-এর পণ্য ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে, বিশেষত বাংলাদেশে, ব্র্যান্ডটির বিস্তারের পরিকল্পনা আগামী দিনে আরও সুদৃঢ় হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার-ইন-চার্জ শ্রীযুক্ত সুরজিত হালদার, মুর্শিদাবাদ ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শ্রীযুক্ত মিন্টু মিয়া, লংতরাই ব্র্যান্ডের পূর্ব মেদিনীপুর জেলা ডিস্ট্রিবিউটর তথা তাজ এন্টারপ্রাইসের কর্ণধার শ্রীযুক্ত হেতাজ উদ্দিন, এছাড়াও সংস্থার এরিয়া সেলস ম্যানেজার শ্রীযুক্ত প্রিন্স কুমার শিকদার সহ অন্যান্য কর্মকর্তাগণ।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লংতরাই-এর এই উদ্যোগকে “অভিনব ও ফলপ্রসূ” বলে আখ্যা দেন এবং সংস্থার ধারাবাহিক সাফল্য কামনা করেন। ডিস্ট্রিবিউটর হেতাজ উদ্দিন ডিলারদের উদ্দেশে বলেন—
“কোম্পানির প্রতি আস্থা রেখে আমরা যদি আরও উদ্যমের সঙ্গে কাজ করি, তবে বাজারে লংতরাই ব্র্যান্ড আরও শক্তিশালী জায়গা দখল করবে।”

এরিয়া সেলস ম্যানেজার প্রিন্স কুমার শিকদার কৃতজ্ঞতা জ্ঞাপন করে কোম্পানির বিভিন্ন বিক্রয় বৃদ্ধি উদ্যোগ, দ্রুত বাজারজাতকরণ প্রক্রিয়া এবং চলমান স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রায় ১৬০ জন রন্ধনশিল্পী, ডিলার, পরিবেশক ও খুচরো বিক্রেতার উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলে।

লংতরাই কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এই ধরনের সম্মেলন ও সভার মাধ্যমে ব্যবসায়ী অংশীদার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রয়াস অব্যাহত থাকবে।

Related Posts

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

Read more

Continue reading
বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে