International Yoga Day: আন্তর্জাতিক যোগা দিবস পালিত রাজ্যজুড়ে — “এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ” থিমে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা।

 শনিবার, ২১শে জুনঃ  সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১১তম আন্তর্জাতিক যোগা দিবস। এবারের থিম ছিল — "এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ", যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। সরকার, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন — সকলেই আজকের দিনটিকে কেন্দ্র করে একযোগে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে।

রামনগর মন্ডলের উদ্যোগে আজ এক বিশেষ যোগা কর্মসূচির আয়োজন করা হয় তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ও রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, ভাস্বতী দেববর্মা, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ আরও অনেকে। অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “যোগা আমাদের মন, আত্মা ও শরীরকে সুস্থ রাখে। দৈনন্দিন জীবনে নিয়মিত যোগব্যায়াম অভ্যাস করা প্রতিটি মানুষের কর্তব্য।”

এদিকে, শান্তির বাজারের রামঠাকুর মন্দির প্রাঙ্গণে আজ সকাল সাড়ে সাতটায় মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যোগা দিবসের আরও একটি বড় কর্মসূচি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক মনোজ কুমার সাহা, পুর পরিষদের চেয়ারপার্সন সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন কৃষ্ণা রিয়াং এবং সমাজসেবী দেবাশিষ ভৌমিক সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
এই অনুষ্ঠানটি শান্তির বাজারের বিভিন্ন ক্লাব, সংস্থা এবং সরকারি দপ্তরের সমন্বয়ে আয়োজিত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজেও আজকের দিনটিকে গুরুত্ব দিয়ে যোগা চর্চায় অংশ নেন আন্তর্জাতিক হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে। তার এই অংশগ্রহণ সকলের কাছে একটি শক্তিশালী বার্তা বহন করে— নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাও স্বাস্থ্য সচেতনতা ও জীবনশৈলীতে ইতিবাচক অভ্যাসের গুরুত্ব দিচ্ছেন।

বিশালগড় আর.ডি ব্লক প্রাঙ্গণে পালিত হয় আরেকটি বিশাল যোগা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি সাধারণ মানুষ ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “প্রতিদিন যোগব্যায়াম করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়াও, আগরতলার ঠাকুর প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে আজকের দিনটিকে ঘিরে যৌথভাবে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক যোগা প্রদর্শনী। এই কর্মসূচীর আয়োজক ছিল CBC, PIB এবং আগরতলা পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ড
উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার, CBC-র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এইচ কে চেঙ্গ, PIB-র আধিকারিকসহ অনেকে। এই যোগা চর্চায় অংশ নেন মোহিনী হিরাবতী গার্লস হোস্টেলের ছাত্রীরা ও স্থানীয় বহু মহিলা-পুরুষ।

  • Related Posts

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Read more

    Continue reading
    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।