Journalist Association Of Tripura: দৈনিক সংবাদের কর্ণধার শ্রী সঞ্জয় পালের সাথে সৌজন্য সাক্ষাৎ JAT — সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস বর্ষীয়ান সাংবাদিকের।

জার্নালিস্টস এসোসিয়েশন অফ ত্রিপুরা”-এর সদস্যদের সাথে দৈনিক সংবাদের কর্ণধার শ্রী সঞ্জয় পাল – আগরতলায় সৌজন্য সাক্ষাতের মুহূর্ত।

আগরতলা, ২১ জুন ২০২৫: “জার্নালিস্টস এসোসিয়েশন অফ ত্রিপুরা”-এর পক্ষ থেকে আজ এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দৈনিক সংবাদের কর্ণধার তথা রাজ্যের প্রথিতযশা ও বর্ষীয়ান সাংবাদিক শ্রী সঞ্জয় পালের সাথে। সংগঠনের এক প্রতিনিধিদল তাঁর সাথে দেখা করে সাংবাদিক সমাজের উন্নয়ন, অধিকার এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।সাক্ষাৎকালে শ্রী সঞ্জয় পাল অত্যন্ত আন্তরিকভাবে সংগঠনের সদস্যদের বক্তব্য শুনেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে তাঁর দৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি আশ্বাস প্রদান করেন যে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় এবং সংগঠনের যেকোনো উদ্যোগে তিনি সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।তিনি বলেন, “সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশন নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক ভূমিকা। যেকোনো সময় ‘জার্নালিস্টস এসোসিয়েশন অফ ত্রিপুরা’-এর পাশে থাকবো এবং যৌক্তিক দাবিদাওয়ায় সমর্থন জানাবো।”

Advertisement
Advertisement

এই সাক্ষাৎ সাংবাদিক সমাজে একটি ইতিবাচক বার্তা প্রদান করেছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, শ্রী পালের মত অভিজ্ঞ সাংবাদিকের আশ্বাস ও সহযোগিতা আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।

সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রী সঞ্জয় পালকে কৃতজ্ঞতা জানানো হয় এবং তাঁর দীর্ঘজীবন ও সফলতা কামনা করা হয়।

Related Posts

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

Read more

Continue reading
বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে