ত্রিপুরা স্পোর্টস স্কুলের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্পোর্টস স্কুলে করা হয় বৃক্ষরোপণ। এই অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলির প্রশংসা করেন।
ত্রিপুরা স্পোর্টস স্কুলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকার, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র তথা রামনগর বিধানসভার বিধায়ক শ্রী দীপক মজুমদার, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র মনিকা দাস দও, স্পোর্টস জয়েন্ট ডাইরেক্টর শ্রী পাইমোংমগ, স্পোর্টস স্কুল এসিস্ট্যান্ট ডাইরেক্টর ভারতীনিগম ও এিপুরা স্পোর্টস কাউন্সিল সচিব শ্রী সুকান্তঘোষ, পদ্মশ্রী দীপা কর্মকার সহ স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং অবিভাবকরা।








