বিচ্ছিন্ন স্থানে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ১ অগাস্ট থেকে ৭ই অগাস্ট পর্যন্ত। বিহার, আসাম ও মেঘালয়, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম, অরুণাচল প্রদেশে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতরের তথ্য অনুসারে নাগাল্যান্ড,মণিপুর, মিজোরাম সহ ত্রিপুরায় খুব ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে ।








