“একাত্ম মানবতাবাদ ও বর্তমান সমাজ”।

কথাঞ্জলি সাহিত্য সংস্থার উদ্যোগে আজ ২৬ শে জুলাই ২০২৪ ইং আগরতলা মুক্তধারা মিলনায়তনে ,কথাঞ্জলি সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন, আলোচনা সভা, কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিকের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়। রাজ্যের বিশিষ্ট সমাজসেবী।
শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। ভাইস চেয়ারপার্সন, স্টেট লেভেল কালচারাল এডভাইসারি কমিটি ।শ্রীমতি ঝর্না দেববর্মন মহোদয়া, চেয়ারপার্সন ত্রিপুরা মহিলা কমিশন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -,ডঃ চন্দ্রিকা বসু মজুমদার মহোদয়া। অবসরপ্রাপ্ত ডীন ত্রিপুরা ইউনিভার্সিটি ।”একাত্ম মানবতাবাদ ও বর্তমান সমাজ”এই বিষয়টির উপর বক্তারা আলোকপাত করেন। অনুষ্ঠানে কবিদের কবিতা পাঠ ও একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কথাঞ্জলি সাহিত্য সংস্থার কর্ণধার শুভ্রা সাহা ।কথাঞ্জলি সাহিত্য সংস্থা বছরে দুটি সাহিত্য পত্রিকা প্রকাশ করে। কথাঞ্জলি সাহিত্য সংস্থার পক্ষ থেকে, শুভ্রা সাহা জানান যে তাদের উদ্দেশ্যই হল নবাগত লেখক লেখিকাদের তুলে ধরা। তাদের জীবনের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন দিক লেখার মাধ্যমে প্রকাশ করা। ২০১৮ সাল থেকে কথাঞ্জলি সাহিত্য সংস্থার যাত্রা শুরু এবং প্রতিবছরই সংস্থা বিভিন্ন সাহিত্য সংস্কৃতি মূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে নিয়মিত। সাহিত্য প্রকাশের মাধ্যমে মানুষের সঙ্গে মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে একাত্মতা অনুভব করে, পথ চলায় বিশ্বাসী এই সংস্থা ।আজকের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা দের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে চণ্ডীপাঠ, গীতার শ্লোক পাঠ ,সংস্কৃত সংগীত প্রভৃতি আধ্যাত্ম মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মনোরঞ্জনে অগ্রনী ভূমিকা গ্রহণ করে।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।