চা-শ্রমিকদের প্রতি আন্তরিক রাজ্য সরকার,জমির পাট্টা শ্রমিকদের হাতে তুলে দিলেন মন্ত্রী টিংকু।

মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের ২ থেকে ৩ গণ্ডা খাস ভূমি প্রদান করার সিদ্ধান্ত হয়েছিলো রাজ্য মন্ত্রীসভায়। সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হয় যে রাজ্যের মোট ৭২৩০ চা শ্রমিকের পরিবারকে বিনামূল্যে তাদের এ্যালটম্যান্ট দেওয়া হবে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ ঊনকোটি জেলার চন্ডীপুর বিধানসভার অন্তর্গত মনুভ্যালী ও রাংরুং চা-বাগানে মুখ্যমন্ত্রী চা-শ্রমিক কল্যাণ প্রকল্পের অধিনে ১০৯ জন বাগান শ্রমিক পরিবারের হাতে জমির পাট্টার কাগজ তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়,কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন চায়ের উৎপাদন বৃদ্ধি করে রাজ্যের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। রাজ্যের চা-শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে মুখ্যমন্ত্রী চা-শ্রমিক কল্যাণ প্রকল্প এক ইতিবাচক পদক্ষেপ। এই প্রকল্পে চা-শ্রমিকরা নিজস্ব বসত জমির অধিকার সহ পানীয়জল, বিদ্যুৎ, শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের সুবিধা পাবে। মনুভ্যালীতে ৬৩ ও রাংরুং চা-বাগান এলাকার ৪৬ জন চা-বাগান শ্রমিক পরিবারের মোট ১০৯ পরিবারের হাতে এই জমির পাট্টা তুলে দেওয়া হয়।

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading
    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।