প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

শান্তির বাজার নিজস্ব প্রতিনিধি: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মানবিক উদ্যোগের মাধ্যমে নজির গড়লেন ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের আইপিএফটি মনোনীত প্রার্থী জিতিরাম ত্রিপুরা। নির্বাচনী প্রচারের সময় দেওয়া কথার বাস্তব প্রতিফলন ঘটিয়ে তিনি আবারও মানুষের আস্থা অর্জন করেছেন।
কিছুদিন আগে বাড়ি বাড়ি প্রচার অভিযানের সময় সূর্য বাড়ি পাড়ায় যান জিতিরাম ত্রিপুরা। সেখানে শেফালী দেববর্মা ত্রিপুরা নামে তিন সন্তানের এক অসহায় পরিবারের দুর্দশা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবারের বসবাসের ঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ অবস্থায়, যা তাদের কষ্টকর জীবনযাপনের বাস্তব চিত্র তুলে ধরে।
জানা যায়, পরিবারের বিপিএল রেশন কার্ডে। আগেই সরকারি ঘর পেয়েছেন সেটাতে তার মা বসবাস করেন । ফলে পৃথক রেশন কার্ড না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছিল।ফলে কোন কোনো নির্বাচনী প্রতিশ্রুতি না দিয়ে মানবিক দায়িত্ববোধ থেকেই পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আইপিএফটি প্রার্থী। পরবর্তীতে আজ ইয়ুথ আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান এবং কর্মীদের শ্রমদানের মাধ্যমে পরিবারের ঘরটি নতুন করে বসবাসযোগ্য করে তোলা হয়। ভাঙাচোরা ঘরের পরিবর্তে টিনের ছাউনি দিয়ে নতুনভাবে ঘর নির্মাণ করে দেওয়া হয়।

স্থানীয়দের মতে, জিতিরাম ত্রিপুরা প্রার্থী হওয়ার আগেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি রাজনীতিতে কাজ করে যাচ্ছেন।

Related Posts

বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চুরি হওয়া বোলেরো উদ্ধার

বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চুরি হওয়া বোলেরো উদ্ধার

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Tripura Gramin Bank; মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা “SAMRIDDHI 2.0”

Tripura Gramin Bank; মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা “SAMRIDDHI 2.0”

বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চুরি হওয়া বোলেরো উদ্ধার

বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চুরি হওয়া বোলেরো উদ্ধার

খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।