১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখা ও গো-গ্রীন ভলান্টিয়ার্স এর যৌথ উদ্যোগে কৈলাসহর পুরাতন কালিবাড়ী ও কাঁচরঘাট রামচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস-চেয়ারপার্সন নীতিশ দে, অতিরিক্ত জেলাশাসক ঊনকোটি ত্রিপুরা অর্ঘ্য সাহা, মহকুমা শাসক কৈলাসহর প্রদীপ সরকার, কৈলাসহর পুরপরিষদের ডেপুটি সিইও বিশ্বজিৎ দাস, কৈলাসহর পুরপরিষদের স্থানীয় প্রতিনিধি জয়দীপ দাস, ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার সভাপতি শ্রীযুক্ত সুধাংশু সরকার,গো-গ্রীন ভলান্টিয়ার্সের সভাপতি মৃণাল কান্তি সিনহা, ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখা ও গো-গ্রীন ভলান্টিয়ার্সের সদস্য-সদস্যাবৃন্দ,স্থানীয় সুনাগরিকগণ সহ উক্ত বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীরা । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার সম্পাদক গৌরব রায় বলেন ভারত বিকাশ পরিষদ গঠনের মুখ্য উদ্দেশ্য ও এর বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন । তিনি এও বলেন ডঃ সুরজ প্রকাশের প্রচেষ্টায় যুগনায়ক স্বামী বিবেকানন্দের ভাবধারায় গড়ে উঠা ভারত বিকাশ পরিষদ যেভাবে আজ সমগ্র ভারতবর্ষ জুড়ে তার শাখা বিস্তার করতে সক্ষম হয়েছে অদূর ভবিষ্যতে কৈলাসহরে গড়ে উঠা গো গ্রীন ভলান্টিয়ার্সও তার সবুজায়ন স্বপ্নকে বাস্তবায়িত করবে । এছাড়াও গাছ লাগানোর উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অর্ঘ্য সাহা ও চপলা দেবরায়। আজ বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁপা, কাঁঠাল, কৃষ্ণচূড়া ও আমলকি গাছের চারা লাগানো হয় । আজকের অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার সহ-সম্পাদক তাপস দত্ত চৌধুরী ও গো-গ্রীন ভলান্টিয়ার্সের সম্পাদক সুকান্ত দাস।








