বাচ্চাদেরকে সুস্থ করার জন্য মিড ডে মিল তৈরি করলো না বাচ্চাদের অসুস্থ করার জন্য সেটাই এখন বড় প্রশ্ন রাজ্যবাসীর কাছে ? সরকার যে চাল দিচ্ছে স্কুল গুলিতে সে চাল খুব নিম্নমানের এমন অভিযোগ খুদ স্কুলের কর্তৃপক্ষের।। সরকার থেকে যে চাল দেওয়া হচ্ছে সেই চালই নাকি তাদেরকে খাওয়ানো হচ্ছে।।তাতে তাদের কোন কিছু করার নেই।। সেই পোকামাকড় ধরে থাকা চালগুলো বাচ্চাদের খাওয়ানো হচ্ছে,এমন কিছু অভিযোগ করেন খোদ পাঁচ নঃ ওয়ার্ডের কাউন্সিলর সহ বাচ্চাদের অভিভাবকরা।। হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয় যারা পরিচালনা করছে তারা সঠিক ভাবে পরিচালনা করছে না।।খাদ্য দপ্তরের অফিসে গিয়ে অভিযোগ করে আসে স্কুলের বাচ্চাদের অভিভাবকরা।। সেই অভিযোগ পেয়ে খাদ্য দপ্তর থেকে আজ স্কুলে অভিযান চালানো হয় এবং সেই অভিযোগ গুলো সত্যতা পায় খাদ্য দপ্তর।। খাদ্য দপ্তরের তরফ থেকে এই অভিযানে ছিলেন প্রদীপ কুমার ভোমিক , এস ডি সি ফুড, দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস, চীফ ইন্সপেক্টর, ফুড সহ আরো অন্যান্যরা।।








