বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

রামকৃষ্ণপুরে গভীর রাতে দাঁতাল হাতির হামলা; ক্ষোভে ফেটে পড়ল জনতা—জাতীয় সড়ক অবরোধ, বনকর্মী ও প্রশাসনের উপর হামলা, রাজনৈতিক উত্তাপ বাড়ছে

তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী | শনিবার: ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায় বন্য হাতির তাণ্ডবে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। মৃতার নাম মনিমালা দেববর্মা (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত আনুমানিক ২টা নাগাদ একটি দাঁতাল বন্য হাতি তাঁর বাড়িতে ঢুকে আক্রমণ চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে মৃতদেহ নিয়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই। তবে তাঁর উপস্থিতি ঘিরেই উত্তেজনা আরও বাড়ে এবং ক্ষুব্ধ জনতা তাঁর উপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় তিপ্রামথা নেতৃত্ব তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এদিকে অভিযোগ উঠেছে, উত্তেজিত কিছু যুবক স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালায়। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক—হিরণ্ময় রায় ও নরেন চক্রবর্তী—হামলার শিকার হন। নরেন চক্রবর্তীকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে অভিযোগ, ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলাকালীন উত্তেজনা চরমে পৌঁছায়। মহকুমা শাসকের মন্তব্য ঘিরে ক্ষুব্ধ মহিলারা তাঁর উপর চড়াও হন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সময় শাসকদলের কোনও প্রতিনিধিকে দেখা না গেলেও তিপ্রামথা দলের কর্মী-সমর্থকরা সক্রিয়ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। দলের মনোনীত প্রার্থী উৎপল দেববর্মাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানান।

এদিকে আসন্ন এ.ডি.সি নির্বাচনকে ঘিরে এই ঘটনায় রাজনৈতিক রং লাগতে শুরু করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে এবং মুঙ্গিয়াকামী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading
দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা