ছাত্রযুব ভবনের সামনে জমায়েত হয়ে এসএফআই টিএসইউ NEET ও NET দুর্নীতি সহ ত্রিপুরায় স্কুল একত্রীকরণ, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট, পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে শাসকদলের দুর্বৃত্তদের আক্রমণের বিরুদ্ধে এ মিছিল বলে জানাই এসএফআই নেতৃত্ব। পরবর্তীতে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে। এদিন বিক্ষোভ মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন দেশের বিজেপি সরকার শিক্ষাকে পঙ্গু করে দিতে চাইছে সারাদেশে ৫১১ টি বিদ্যালয় বন্ধ করে দিতে চলছে NEETওNET দুর্নীতির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের প্রত্যাহারের দাবি তুলেন এস এফ আই টি এস ইউ।








