কালীশাসন চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।

শনিবার সকাল বেলা কৈলাশহর লক্ষী টি কোম্পানির অধীনে কালীশাসন চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। উল্লেখ থাকে যে চলতি মাসের ২১ তারিখ গভীর রাতে লক্ষ্মী টি কোম্পানির অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় চারটি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা, এবং এই চারটি সেকশনের প্রবেশ মুখে বড় বড় গর্ত করে রাখে JCB-র মাধ্যমে দুষ্কৃতীরা, এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথপুর চা বাগানের বাগান শ্রমিকরা একত্রিত হয়ে চলতি মাসের ২২ তারিখ সকাল বেলা জগন্নাথপুর চা বাগান এলাকায় পৃথক পৃথক দুটি স্থানে দিনভর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। জগন্নাথপুর চা বাগানে কৈলাশহর মহকুমার আরও চারটি বাগানের বাগান শ্রমিকরা এসে কাজ করে, লক্ষ্মী টি কোম্পানির রাজ্যের মধ্যে ছয়টি চা বাগান রয়েছে। তারই প্রতিবাদে শনিবার সকাল বেলা কালীশাসন চা বাগানের বাগান শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়, বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমকে জানায়, এই কাজ যারা করেছে এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, তাই প্রশাসন যাতে দুষ্কৃতিদের অতিসত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠুরতম শাস্তি প্রদান করে এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করি পাশাপাশি এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন, এদিনের এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক বাগান শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    খোয়াই মৎস্য বিপণিতে ওজনে কারচুপির অভিযোগ

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    Jal Jeevan Mission: প্রকল্প খতিয়ে দেখতে মোহনভোগ ও কাঁঠালিয়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরিদর্শন।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    M/S Bhairav Energy Petrol Pump: অবৈধ ভাবে ড্রামে করে পেট্রোল পাচার।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    পেট্রোল ৩ টাকা ০৪ পয়সা, ডিজেল ২ টাকা ৫১ পয়সা।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    Modi & Mohamed bin Zayed: জ্বালানি ও প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি স্বাক্ষর।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।

    রাজ্যে ১৫ দিনের জন্য কি কি মজুত রয়েছেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী।