শ্যাম সুন্দর কোং জুয়েলার্স লাকি ড্র বিজয়ীদের হাতে উঠল সিমলা থেকে ফুকেত ভ্রমণের টিকিট।

মানিক্য এনক্লেভে চাঁদের হাট; ১৯তম বর্ষে পদার্পণ করা এই উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চাঁদনি চন্দ্রন।

আগরতলা, ত্রিপুরা, ১১ জানুয়ারী২০২৬ঃ উৎসবের মেজাজ এবং গ্রাহকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ, ১১ই জানুয়ারি ২০২৬, আগরতলার মানিক্য এনক্লেভে অনুষ্ঠিত হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’-এর গ্র্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। ত্রিপুরার স্বর্ণশিল্পের জগতে আস্থার প্রতীক শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রতি বছরের মতো এবারও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল বিশেষ চমক। গত ১৮ই নভেম্বর ২০২৫ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই উৎসবে কেনাকাটার ওপর ছিল একাধিক অফার এবং আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ।

এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল লাকি ড্র-এর মাধ্যমে তিনটি এক্সক্লুসিভ হানিমুন প্যাকেজ এবং একটি মেগা বাম্পার ড্র। গয়না কেনার পাশাপাশি স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। চলতি মাসের শুরুতেই স্বচ্ছতার সাথে কুপন ড্র অনুষ্ঠিত হয়েছিল, আর আজ ছিল সেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা।

এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার মাননীয়া জেলা শাসক, আইএএস শ্রীমতী চাঁদনি চন্দ্রন। তাঁর হাত ধরেই বিজয়ীরা গ্রহণ করেন তাঁদের কাঙ্ক্ষিত পুরস্কার।

এদিন মোট চারজন ভাগ্যশালী বিজয়ীর নাম ঘোষণা করা হয়, যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত হয়েছেন। লাকি ড্র-এর মাধ্যমে ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ‘৩ রাত ও ৪ দিনের হানিমুন প্যাকেজ’ জয় করেছেন তিনজন:
১. আমতলী থেকে সুনীল সরকার (কুপন নম্বর A 1727) জিতেছেন সিমলা প্যাকেজ।
২. কল্যাণপুরের ঝর্না সোম (কুপন নম্বর A 1501) জিতেছেন জয়পুর প্যাকেজ।
৩. এবং উদয়পুরের বিশ্বরাণী জামাতিয়া (কুপন নম্বর D 1024) জিতেছেন গোয়া প্যাকেজ।

তবে সবার নজর ছিল মেগা ড্র-এর দিকে। সবাইকে চমকে দিয়ে থাইল্যান্ডের ফুকেতে ‘৩ রাত ও ৪ দিনের হানিমুন প্যাকেজ’-এর মেগা পুরস্কারটি জিতে নেন ধর্মনগরের অস্মিতা সাহা (কুপন নম্বর A 1288)।

পুরস্কার হাতে পাওয়ার পর বিজয়ীদের মুখে ছিল অনাবিল আনন্দ ও বিস্ময়ের ছাপ। বিয়ের গয়না কেনার সুবাদে এমন রাজকীয় উপহার পেয়ে তারা শ্যাম সুন্দর কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল আজকের দিনটি তাঁদের কাছে কতটা স্মরণীয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “গ্রাহকদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথচলা অসম্ভব ছিল। দেখতে দেখতে আমাদের এই ‘শুভ বিবাহ উৎসব’ ১৯তম বর্ষে পদার্পণ করেছে। গ্রাহকদের মুখে হাসি ফোটানোটাই আমাদের মূল লক্ষ্য।”

অন্যদিকে, সংস্থার আরেক ডিরেক্টর রূপক সাহা সকল বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিজয়ীরা যাতে তাদের এই বিশেষ ছুটি আনন্দ ও নিরাপদে উপভোগ করে ফিরে আসতে পারেন, সেই কামনাই করছে শ্যাম সুন্দর পরিবার।

আগরতলার মানিক্য এনক্লেভে আয়োজিত এই অনুষ্ঠানটি আজ এক মিলনমেলায় পরিণত হয়। গ্রাহক এবং আয়োজকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

  • Related Posts

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।