রাস্তাগুলির দ্রুত সংস্কারের দাবি তুললেন বিধায়ক নয়ন সরকার।

বামুটিয়ার বরজুস মনিপুরী ও তুফানিয়া লুঙ্গা এলাকার রাস্তাগুলি পরিদর্শন করলেন বিধায়ক নয়ন সরকার

বামুটিয়া, ত্রিপুরা । ০৯ নভেম্বর ২০২৫ঃ বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরজুস মনিপুরী পাড়া, তুফানিয়া লুঙ্গা পূর্বপাড়া এবং পশ্চিমপাড়ার একাধিক জরাজীর্ণ রাস্তা সরেজমিনে পরিদর্শন করলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাগুলি স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

রাস্তাগুলির বর্তমান অবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে বিধায়ক নয়ন সরকার জানান, এই রাস্তা গুলিকে যাতে নতুনভাবে পাকা করা যায় এবং প্রয়োজনে পূর্ণাঙ্গভাবে মেরামত করা হয়, সে বিষয়ে তিনি খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের নিকট আনুষ্ঠানিক দাবি জানাবেন।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে খুব দ্রুতই কাজ শুরু হবে, এবং তাতে স্থানীয় জনগণ স্বস্তি পাবেন।

বিধায়ক নয়ন সরকার অভিযোগ তোলেন, বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলির প্রধানরা এই রাস্তা গুলির প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, “যদি এরা জনগণের ভোটে জয়ী হতো, তাহলে জনগণের দুঃখ-দুর্দশার কথা ভাবত। কিন্তু এখন তারা নিজেদের গোষ্ঠীকোন্দলে ব্যস্ত, ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে।”

স্থানীয় বাসিন্দারাও জানান, এলাকায় বহু বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বিধায়কের এই পরিদর্শন ও প্রতিশ্রুতিতে তারা এখন নতুন করে আশাবাদী।

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।