তেলিয়ামুড়ার চাকমাঘাটে হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু এক বৃদ্ধার! এলাকা জুড়ে শোকের ছায়া!

তেলিয়ামুড়া, ত্রিপুরা। ১৭ আগস্ট ২০২৫ঃ তেলিয়ামুড়ার চাকমাঘাট ব্যারাজ সংলগ্ন তুই মধু এলাকার মুসলিম বস্তিতে রবিবার সন্ধ্যা রাতে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। এক দরিদ্র বৃদ্ধা মহিলার কুঁড়েঘরে লাগা আগুন কেড়ে নিল তাঁর প্রাণ। মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় ঘরটি। ঘটনাটি এলাকায় চরম শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।

মৃতার নাম জবেদা বিবি। বয়স প্রায় ৭০ বছর। দীর্ঘদিন ধরে একাকী অবস্থান করছিলেন ওই কুঁড়েঘরে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেরোসিনের বাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। দাউদাউ করে জ্বলতে থাকা ঘরের ভেতরেই আটকা পড়ে যান জবেদা বিবি।

প্রতিবেশীরা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুই করার উপায় ছিল না। আগুনের লেলিহান শিখার মধ্যে অসহায়ভাবে পুড়ে মৃত্যু হয় বৃদ্ধার।

“চিৎকার শুনেই দৌড়ে এসেছিলাম। পানি নিয়েও চেষ্টা করেছি… কিন্তু কিছুই করা গেল না, আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। তবে তার আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। উদ্ধার করা হয় মৃতদেহ।

এলাকাবাসীরা জানান, জীবনের শেষ প্রান্তে অভাব-অনটনের মধ্যেই দিন কাটাচ্ছিলেন জবেদা বিবি। তার এমন করুণ মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বেদনাদায়ক ক্ষতি। অগ্নিকাণ্ডের পর ঘরটির জায়গায় এখন শুধু ছাই আর কান্না।

চাকমাঘাটে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনা যেন এক বার্তা—নিরাপত্তা অব্যবস্থার মূল্য চুকাতে হচ্ছে জীবনের বিনিময়ে। প্রশ্ন থেকে যাচ্ছে, এমন মৃত্যু আর কত?

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা