দিবালোকে বাড়িতে চুরির ঘটনা! নিরাপত্তাহীনতায় সেকেরকোটবাসী।

জোলাইবাড়ি প্রতিনিধিঃ বাহাদুর ত্রিপুরা: রাতের অন্ধকারে চুরি এখন পুরোনো ঘটনা, এবার চোরের দল সাহস বাড়িয়ে দিবালোকে চুরি চালিয়ে যাচ্ছে। এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পশ্চিম ত্রিপুরার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট রেল ব্রিজ সংলগ্ন নেতাজী সুভাষ কলোনি এলাকায়।

শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ নন্দলাল দাস নামক এক ব্যক্তির বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরের ভেতর থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়ির কর্তা নন্দলাল দাস পাশের রাবার বাগানে কাজ করছিলেন এবং তাঁর স্ত্রীও বাড়িতে অনুপস্থিত ছিলেন। বাড়িতে শুধুমাত্র তাঁদের ছেলে উপস্থিত থাকলেও, সেই সময়ে তিনি শৌচালয়ে যাওয়ায় ঘর ছিল একেবারে ফাঁকা। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের তালা ভেঙে বা অন্য কোনও উপায়ে প্রবেশ করে ঘরের ভেতর থাকা দুটি দামী স্মার্টফোন, নগদ চল্লিশ হাজার টাকা এবং প্রায় তিন ভোরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।

নন্দলাল দাস বাগান থেকে ফিরে এসে ঘরের স্যুটকেস খোলা দেখে প্রথমে সন্দেহ করেন এবং পরে ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র নিখোঁজ দেখতে পেয়ে নিশ্চিত হন যে চুরি হয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় আমতলী থানায় ও পুলিশ কন্ট্রোল রুমে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নন্দলাল দাস জানান, “আমার বাড়ির কাছেই আইওসিএল-এর বড়সড় একটি প্রজেক্ট চলছে, অথচ আশেপাশে পুলিশের কোনও টহল নেই। নিরাপত্তাহীনতায় ভুগছে এই এলাকা। প্রশাসনের কাছে আমার দাবি, যত তাড়াতাড়ি সম্ভব চোরদের পাকড়াও করে আমাদের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হোক এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এদিকে এলাকাবাসীদের একাংশ দাবি করেছেন, এই এলাকায় দিনের বেলায় এমন চুরির ঘটনা এই প্রথম। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।