করবুক মন্ডলের উদ্যোগে ঐতিহাসিক জনসমাবেশের প্রচারে জনসচেতনতা রেলি।

৯ আগস্ট আন্তর্জাতিক জনজাতি গৌরব দিবস ঘিরে করবুকে রেলি, উজ্জ্বল উপস্থিতি জনজাতি নেতৃত্বের।

জোলাইবাড়ি প্রতিনিধি: ঝড়-তুফান উপেক্ষা করেও আজ করবুক বাজারে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। সামনে আসছে ৯ই আগস্ট, আন্তর্জাতিক জনজাতি গৌরব দিবস। এই দিনটি কেন্দ্র করে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে যে ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, সেই উপলক্ষে আজ করবুক মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক জাগরণ রেলি

এদিনের রেলিতে জনজাতি সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও নেতৃত্ব উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে। রেলির নেতৃত্বে ছিলেন করবুক মন্ডলের সভাপতি অসীম ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের মনু-শিলাছড়ি কেন্দ্রের মাননীয় MDC কংজঅং মগ, বীরচন্দ্র-কলসি কেন্দ্রের MDC সঞ্জীব রিয়াং, এবং করবুক মন্ডলের প্রভারী অশোক কুমার মগ। তাঁদের পাশাপাশি ছিলেন আরও অনেকেই—যাঁরা প্রত্যেকেই ৯ আগস্টের অনুষ্ঠানে জনজাতি সমাজের সম্মান ও অধিকার রক্ষার বার্তা পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রেলিটি করবুক বাজারে ঘুরে এক অনন্য বার্তা দেয়—আসন্ন আন্তর্জাতিক জনজাতি গৌরব দিবস শুধু একটি দিন নয়, এটি জনজাতি সংস্কৃতি, ইতিহাস এবং অধিকার রক্ষার প্রতীক। রেলিতে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে সরকারের কাছে জনজাতি উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এই রেলি শুধু একটি প্রচারমূলক পদক্ষেপ নয়, বরং ৯ আগস্টের অনুষ্ঠানের আগে ত্রিপুরার জনজাতি সমাজের ঐক্য, গর্ব এবং রাজনৈতিক সচেতনতার এক প্রমাণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।