জোলাইবাড়িতে রাবার ও গ্যাস চুরি! ১৭০ কেজি রাবার সহ চোর ধরা পড়ল সকালে।

চুরির পর গ্রামবাসীর ক্ষোভ, বাইখোড়া পুলিশ তুলে নিয়ে গেল অভিযুক্তদের।

জোলাইবাড়ি প্রতিনিধি: অবশেষে কিছুটা দেরিতে হলেও, দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি মহকুমার মধুলা সর্দার পাড়া এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্যভেদ হলো। বাবুল ত্রিপুরা ও নারায়ণ শীলের বাড়ি থেকে প্রায় ১৭০ কেজি রাবার, একটি সাইকেল ও একটি রান্নার গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছিল গতকাল রাতের কোনো এক সময়। তবে খবর সূত্রে জানা যায় আজ সকাল ৯টার দিকে অভিযুক্ত চোরেরা ধরা পড়ে যায়। ধৃত পাঁচজনের নাম—সুশান্ত দে, উদয় দেবনাথ, নিমায় দে, হৃদয় দেবনাথ। স্থানীয় সূত্রে জানা গেছে, এরা প্রত্যেকেই মাদকসেবনের সঙ্গে জড়িত এবং আগেও একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল বলে অভিযোগ।

চুরির পর চোরদের গ্রেফতারের ঘটনাস্থলে উপস্থিত হন মহুরীপুর আর এফ গ্রামের প্রধান প্রদীপ বসু, বুথ সভাপতি শংকর শীল শর্মা সহ এলাকার বহু গ্রামবাসী। এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন—এধরনের অপরাধীদের জন্য কোনোভাবেই সহানুভূতি দেখানো যায় না। তাঁদের মতে, শুধু চুরি নয়, নেশাগ্রস্ত যুবকদের দ্বারা সমাজ ধ্বংসের পথে।

পরবর্তীতে বাইখোড়া থানার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার করে নিয়ে যায়। বর্তমানে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাবুল ত্রিপুরা ও নারায়ণ শীল, যাঁদের বাড়ি থেকে এই চুরি হয়, তাঁদের বক্তব্যে উঠে আসে গভীর ক্ষোভ। তাঁরা জানান—

“আমরা চাই চোরদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। ন্যায্য বিচার না পেলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগবে।”

এই ঘটনাকে ঘিরে গ্রামে নিরাপত্তা ব্যবস্থার চরম অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। চুরি ও নেশা সংক্রান্ত অপরাধ বৃদ্ধির ফলে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।