CAR ACCIDENT : তেলিয়ামুড়ায় সন্ধ্যা রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১।

অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এলাকা জুড়ে চাঞ্চল্য, আহত শ্যামল দাস হাসপাতালে ভর্তি।

তেলিয়ামুড়া প্রতিনিধি । ২৮ জুলাই ২০২৫ঃ তেলিয়ামুড়া থানাধীন এলাকায় সোমবার সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঘটলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মহারানীপুর বটতলা বাজার এলাকায় দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

আহত ব্যক্তির নাম শ্যামল দাস, বয়স আনুমানিক ৩৮-৪০ বছর, তিনি তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ তেলিয়ামুড়া অভিমুখ থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি ছোট আকৃতির যাত্রীবাহী মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে উভয় গাড়িই রাস্তার পাশের একটি জলাশয়ে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার তীব্র শব্দ ও আকস্মিকতা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর পাঠান তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দমকল বিভাগের কর্মীরা। তাঁদের প্রচেষ্টায় গাড়ির মধ্যে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় শ্যামল দাসকে।

অগ্নিনির্বাপক কর্মীরা শ্যামল বাবুকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনায় আক্রান্ত উভয় গাড়িতে অন্য কোনো যাত্রী ছিল কিনা, তা জানতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকেই ধারণা করছেন, হয়তো আরও কেউ জলাশয়ের পানিতে পড়ে গেছেন। সেই আশঙ্কায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এমন দুর্ঘটনার পর, সন্ধ্যা রাতেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়রা দুর্ঘটনার জন্য সড়কের সংকীর্ণতা এবং আলোর অভাবকে দায়ী করছেন। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত সড়কের উন্নয়ন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা