Rail Death: রেলে কাটা পড়ে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের, রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তেলিয়ামুড়ায়!

মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু মনমোহন সরকারের, ঘটনার পর দুই ঘণ্টা পর পৌঁছায় রেল পুলিশ!

তেলিয়ামুড়া, ত্রিপুরা । ১৮ জুলাই ২০২৫ । রিপোর্ট; মৃণময় রায়ঃ তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা এলাকায় আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আগরতলা-করিমগঞ্জগামী ডেমো ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হয়েছে মনমোহন সরকার (বয়স ৭৫) নামে এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে সকাল আনুমানিক ৮টার সময়।

ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশ্চর্যের বিষয়, এত বড় একটি দুর্ঘটনার পর প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকলেও ঘটনাস্থলে পৌঁছায়নি রেল পুলিশ। রেল লাইনের পাশে থাকা তেলিয়ামুড়া স্টেশন থেকে মাত্র দেড়-দুই কিলোমিটার দূরত্ব হওয়া সত্ত্বেও রেল পুলিশের এই ধরনের গাফিলতিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দা সহ বহু রেলযাত্রী।

প্রত্যক্ষদর্শীদের মতে, মনমোহন সরকার প্রতিদিনের মতো আজও সম্ভবত নিজ বাড়িতে ফেরার পথে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। তবে, এটি নিছক দুর্ঘটনা, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

অবশেষে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, ময়নাতদন্তের জন্য।

এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা রেল কর্তৃপক্ষের গাফিলতি এবং আগের একই স্থানে একাধিক মৃত্যুর ঘটনার স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জায়গাটিতে অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

Related Posts

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Read more

Continue reading
LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।