নেতার প্রতিশ্রুতি শুধুই কথার কথা!— ইন্দিরা নগরের তিন কালীবাড়ি এলাকায় রাস্তার অভাবে দুর্বিষহ জীবন যাপন।

রাস্তা নয়, শুধু প্রতিশ্রুতি! – ইন্দিরা নগরের তিন কালীবাড়ি এলাকায় বেহাল অবস্থায় বসবাসকারীরা, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী।

নিউজ ডেস্কঃ ৩২ নম্বর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন ২ নম্বর ওয়ার্ড এলাকার তিন কালীবাড়ি অঞ্চলের গ্রামবাসীরা বর্তমানে একেবারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকায় স্বাভাবিক চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এমনকি সেই রাস্তা দিয়ে গবাদি পশুদের চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন কালীবাড়ি এলাকায় বর্তমানে প্রায় ১৬টি পরিবার বসবাস করেন। অথচ স্বাধীনতার এত বছর পরেও সেখানে একটি মাটির রাস্তাও ভালোভাবে তৈরি হয়নি। নির্বাচনের সময় হলেই নেতারা ভোটের প্রচারে এসে আশ্বাস দিয়ে যান— “এইবার রাস্তা করে দেব।” কিন্তু ভোট শেষ হলেই নেতাদের আর দেখা মেলে না। সেই সঙ্গে তাদের প্রতিশ্রুতিগুলোও মাটি চাপা পড়ে যায়।

এলাকার বাসিন্দারা জানান, বর্ষাকালে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। হাঁটু সমান কাদার মধ্য দিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় শিশুদের, রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানো তো একপ্রকার অসম্ভব হয়ে ওঠে। ফলে নিত্যদিনের জীবনযাত্রায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, বারংবার আবেদন জানানো সত্ত্বেও ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েত কিংবা বিধানসভা স্তরের কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজখবর নিচ্ছেন না। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি বরাবরই শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে।

এখন এলাকাবাসীরা একপ্রকার ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের কথায়, “ভোট এলেই প্রতিশ্রুতি, আর তারপর উপেক্ষা— আমরা আর সহ্য করবো না। এবার আমাদের দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে যাব।”

তিন কালীবাড়ি এলাকার এই চিত্র যেন গোটা রাজ্যের গ্রামীণ পরিকাঠামোর বেহাল দশার একটি প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছে— সরকার ও প্রশাসনের নজর কবে পড়বে এই অবহেলিত মানুষগুলোর দিকে?

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা