BAMUTIA: স্বচ্ছতার বার্তা দূর্গাবাড়ী বাজারে: লক্ষীলুঙ্গা পঞ্চায়েতের উদ্যোগে ডাস্টবিন বিতরণ ও স্বচ্ছ ভারত অভিযান।

পরিচ্ছন্ন বাজার গড়ার লক্ষ্যে উদ্যোগী লক্ষীলুঙ্গা পঞ্চায়েত: দূর্গাবাড়ী বাজারে স্বচ্ছ ভারত অভিযান ও ডাস্টবিন বিতরণ।

দূর্গাবাড়ী, বামুটিয়া ৮ জুলাই২০২৫: পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে আজ সকালে লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দূর্গাবাড়ী বাজারে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ‘স্বচ্ছ ভারত অভিযানের’ অংশ হিসেবে এই কর্মসূচিতে বাজার এলাকায় উপস্থিত ছিলেন বহু বি শিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। বাজারের প্রতিটি প্রান্ত পরিষ্কার করা হয় এবং ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়, যাতে ভবিষ্যতে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা হয় এবং বাজার পরিচ্ছন্ন থাকে। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান শ্রীমতী নীলিমা নট্ট। তিনি জানান, “পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্য রক্ষা নয়, এক উন্নত ও সচেতন সমাজের পরিচয় বহন করে। এই ধরনের উদ্যোগ আমরা আরও নিয়মিতভাবে গ্রহণ করব।” এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাবাড়ী বাজারের বাজার সেক্রেটারী অপূর্ব দও, সহ-সভাপতি রতন গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী রঞ্জন বিশ্বাস, প্রমোদ শীল, দেবব্রত মজুমদার এবং পরিতোষ সাহা সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তাঁরা প্রত্যেকেই বাজার ব্যবসায়ীদের পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝিয়ে বলেন এবং ব্যক্তিগতভাবে বাজার চত্বর পরিষ্কার রাখার জন্য উদ্বুদ্ধ করেন। এদিন বাজারে ডাস্টবিন বিতরণ করা হয় ব্যবসায়ীদের মধ্যে, যাতে প্রতিদিনকার বর্জ্য সঠিকভাবে সংগ্রহ ও নিষ্পত্তি করা যায়। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, এই ডাস্টবিনগুলি নিয়মিত ব্যবস্থাপনাও করা হবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। সাধারণ ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক দোকানদার বলেন, “আগে বাজারে সঠিকভাবে আবর্জনা ফেলার ব্যবস্থা ছিল না, এখন অন্তত একটা স্থায়ী সমাধান পাওয়া গেল। এই ডাস্টবিনগুলো আমাদের যেমন সুবিধা দেবে, তেমনি বাজারটাকেও সুন্দর রাখবে।” পরিচ্ছন্ন বাজার, সবল সমাজ – এই বার্তাকে সামনে রেখে এই দিনটি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় মানুষের মধ্যে এমন সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত ভবিষ্যতে আরও কর্মসূচি গ্রহণ করবে বলে ইঙ্গিত দিয়েছে।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা