উদয়পুরে প্রাণঘাতী হামলার শিকার ছাত্রনেতা প্রীতম বৈদ্য; দোষীদের শাস্তির দাবি NSUI-র।

NSUI জেলা সভাপতির উপর প্রাণঘাতী হামলা; আহত প্রীতম বৈদ্য, রাজ্যজুড়ে নিন্দার ঝড়।

উদয়পুর, ত্রিপুরা ১৪ জুন ২০২৫ঃ গোমতী জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে একটি নির্মম ও নিন্দনীয় ঘটনার জেরে। জাতীয় ছাত্র সংসদ (NSUI)-এর গোমতী জেলার সভাপতি প্রীতম বৈদ্য-এর উপর অজ্ঞাত দুর্বৃত্তদের এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার অন্তর্গত উদয়পুরের রমেশ চৌমুহনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা হামলায় গুরুতর আহত হন প্রীতম বৈদ্য। বর্তমানে তিনি টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবসাগর সিংহ, NSUI-Tripura এর রাজ্য সহ-সভাপতি
শিবসাগর সিংহ, NSUI-Tripura এর রাজ্য সহ-সভাপতি

হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তীব্র নিন্দা জানিয়েছে NSUI-এর ত্রিপুরা রাজ্য কমিটি। রাজ্য সহ-সভাপতি শিবসাগর সিংহ এক বিবৃতিতে জানিয়েছেন, “এই কাপুরুষোচিত হামলা গণতন্ত্রে বিশ্বাসী কোনো ব্যক্তি বা সংগঠন মেনে নিতে পারে না। আমরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ধরনের হামলা প্রীতম বৈদ্য কিংবা NSUI-এর মনোবলকে বিন্দুমাত্র দুর্বল করতে পারবে না।”তিনি আরও বলেন, রাজ্য প্রশাসনের দায়িত্ব হলো দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। অন্যথায় ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উদয়পুর শহর জুড়ে।

প্রীতম বৈদ্য’র শারীরিক অবস্থার দিকে নজর রাখছে চিকিৎসক দল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ছাত্র সমাজ ও শুভানুধ্যায়ীরা।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading
দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।