দক্ষিণ ইন্দ্রনগরে খুন হওয়া শরিফুলের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, দোষীদের শাস্তির দাবি।

শরিফুল হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া, পরিবারের পাশে দাঁড়ালেন জিতেন চৌধুরী ও বাম নেতৃত্ব।

আগরতলা, ত্রিপুরা ১৪ জুন ২০২৫ঃ দক্ষিণ ইন্দ্রনগরে সদ্য ঘটে যাওয়া নৃশংস খুনের ঘটনায় আজ নিহত যুবক শরিফুলের বাড়িতে পৌঁছালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও সিটুর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, পার্টির সদর বিভাগীয় সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতৃত্ব।

নেতারা শরিফুলের মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ও ঘটনার বিস্তারিত তথ্য নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, “এই ধরণের ঘটনা একেবারেই নেক্কারজনক এবং মানবতাবিরোধী। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করছি, তবে দাবি করছি—তাদের যেন কঠোরতম শাস্তি প্রদান করা হয়। শরিফুলের পরিবার যেন ন্যায়বিচার পায়, সেটাই আমাদের প্রধান দাবি।”

Advertisement

তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে একাংশ অপশক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে বিভেদ সৃষ্টি করতে এই ধরনের চক্রান্তে লিপ্ত হচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধেও পুলিশ প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তাও দাবি জানান তিনি।

শরিফুলের বাড়িতে এদিন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন বাম নেতৃত্ব। নেতারা বলেন, শুধু শরিফুল নয়—এই রাজ্যের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading
দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।