
বুধবার সকা্লে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বন্যার কারণে বাড়ি থেকে নৌকায় চড়ে সচিবালয়ে পৌঁছেছেন। বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ত্রিপুরার বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নৌকায় চড়ে বাড়ি থেকে বেরিয়ে সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ে পৌঁছানোর পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং বন্যা পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন “এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে জনগণ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।”মুখ্যমন্ত্রী আরও জানান যে, সরকার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং জরুরি পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সরকার তাদের পাশে রয়েছে।
ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে পানি বাড়তে থাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ এবং বক্তব্যে প্রমাণিত হয়েছে যে প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।








