শাসকের কাজ করতে হচ্ছে বিরোধীদলের বিধায়কদের ।

শাসক এবং প্রশাসনের কাজ করতে হচ্ছে বিরোধী দলের বিধায়কদের । কিছুদিন পূর্বে ঘটে যাওয়া গন্ডাছড়ার ঘটনাটি আজও ভয় দেখাচ্ছে গন্ডাছড়াবাসীদের মনে। সেই ঘটনাটি একধরণের প্রিপ্লেনিং ছিল বলে এমনটাই জানান ত্রিপুরার কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন।

আশিষ সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি।

বুধবার গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের শরনার্থী ক্যাম্পে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের টিম । বিধায়ক সুদীপ রায় বর্মন ক্ষতিগ্রস্তদের বলেন , বিভেদ নয় ঐক্য চাই,অশান্তি নয় শান্তি ও সম্প্রীতি চাই, জাতিগত দাঙ্গা নয় সৌভাতৃত্ববোধ চাই। জাতি- জনজাতি আমরা সবাই ভাই ভাই , আমরা একে অপরের প্রতিবেশী একে অপরের বিপদে আমরাই সবচেয়ে প্রথম ছুটে যাই, তাই সন্দেহ নয় হৃদয়ে ভালোবাসা রাখতে হবে সবাই সবার প্রতি । যারা শান্ত ত্রিপুরার বুকে জাতিগত হিংসার বীজ বপন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে কারণ সর্বোপরি ত্রিপুরা এবং ত্রিপুরাবাসীকে অশান্তির বার্তা বাহকদের হাত থেকে রক্ষা করতে হবে।

সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক।
সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক।

তিনি আরও বলেন, ৮০’র দাঙ্গার সময় আদিবাসী ভাই বোনেরা আপনাদের আগলে রেখেছেন তাহলে হঠাৎ কেন  তারা আপনাদের ক্ষতি করবে একবার ভাবুন, এইটা কোন আদিবাসী ভাই বোনেরা করেনি এইটা ছিল সম্পূর্ন প্ল্যানিং , তিনি আরও বলেন দুষ্কৃতিদের কোনও জাত পাত ধর্মের হয় না, তারা সমাজদ্রোহী। বিধায়ক  ক্ষতিগ্রস্থ শরণার্থীদের শেষে একটা কথা বলেন  আপনারা কেউ প্রতিবেশীদের ঘৃণা করবেন না , তারাও আপনাদের এই ক্ষতি দেখে দুঃখেই আছে।

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading
    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।