এস এফ আই এবং টি এস ইউর পক্ষ থেকে সরকারী শিক্ষা বাঁচাতে তীব্র আন্দোলন গড়ে তুলার দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় আগরতলায়। উপস্থিত ছিলেন এস এফ আই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য সদস্যরা।
এস এফ আই এবং টি এস ইউর দাবী হচ্ছেঃ
ক. সরকারী স্কুল বন্ধ করা যাবে না।
খ. শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে।
গ. স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে হবে।
ঘ. সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রেই পড়াশোনার খরচ কমাতে হবে।
ঙ. নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে।








