পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে) উইমেন্স কলেজের এন-এস-এস ইউনিটের স্বেচ্ছাসেবীরা আজ ২৩/৭/২০২৪ ইং তারিখে লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত এলাকার গৃহহীন হতদরিদ্র মানুষদের হাতে বস্তু ও শুকনো খাবার তুলে দিলেন । এই কর্মসূচীকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিল খুব উৎসাহ। আগামী দিনে ও এই ধরনের কাজকর্ম-অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বেচ্ছা সেবক রমা ভট্টাচার্য।








