কৈলাশহরের একটি পেট্রোল পাম্প থেকে ছয়টি গাড়ির ডিজেল চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য
কৈলাশহর থানায় অভিযোগ দায়ের। ঘটনার বিবরণে জানা যায় বিগত কয়েক বছর ধরে সেই গাড়িগুলো দিয়ে ব্যবসা করে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় গাড়ি গুলোকে সেই পেট্রোল পাম্পের মধ্যে রাখছেন গাড়ির চালকরা, বিগত কিছুদিন ধরে সেই গাড়িগুলো থেকে ডিজেল চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল।
অভিযোগ শনিবার গভীর রাতে সেই পেট্রোল পাম্পের মধ্যে থাকা একটি গাড়ি থাকে ডিজেল চুরি করে নিয়ে যায় চোরের দল। পাশাপাশি সেই গাড়িটির মধ্যে ভাঙচুর চালায় চোরের দল। একটি গাড়ির মধ্যে প্রায় ৯০ লিটার ডিজেল থাকে বলে গাড়ি চালকরা জানান পাশাপাশি ৮০,০০০ টাকা ৯০ হাজার টাকার ডিজেল চুরি করে নিয়ে গেছে ছয়টি গাড়ি থেকে চোরের দল। তাই সুবিচার চেয়ে গাড়ির চালকরা কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পাশাপাশি সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় গাড়ির চালকরা।








