শনিবার দুপুর বেলা কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার ২ নং ওয়ার্ডে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিনের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়, উক্ত যোগদান সভায় ৭ পরিবারের মোট ৫০ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস দলের অন্যতম নেতা রুদ্রেন্দু ভট্টাচার্যী, চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সমরুর পার গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল দখল করবে।








