বৃহস্পতিবার গভীর রাতে কৈলাশহর ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তির সুপারি বাগানের সুপারি গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা ময়না মিয়া নামে এক ব্যক্তির সুপারি বাগান রয়েছে ফুলবাড়ীকান্দি ২ নং ওয়ার্ড এলাকায়, অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা উনার সুপারি বাগানের সুপারি গাছ কেটে ফেলে উক্ত বিষয় নিয়ে তিনি কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন।
তিনি সংবাদ মাধ্যমকে জানান উনার সুপারি বাগানের সুপারি গাছ কেটে ফেলার পেছনে BJP দলের হাত রয়েছে, কেননা আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড থেকে উনার ছেলেকে প্রার্থী করতে চাইছিল BJP দল কিন্তু উনার ছেলে তাতে রাজি হয়নি। পাশাপাশি ময়না মিয়াকে ত্রিস্ত্রর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ীকান্দি ৩ নং ওয়ার্ড এলাকা থেকে প্রার্থী করা হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে, তাই BJP দল এটা সহ্য করতে না পেরে এই ঘটনা সংগঠিত করেছে।
কৈলাশহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট।








