আসামের বরাক ভ্যালিতে Gomati Co-operative Milk Producer’s Union Limited

উন্নত মানের স্বাস্থ্যসম্মত দুধ, দই, ঘি, পনির, আইসক্রিম ও ৭৫ প্রকার মিষ্টি পৌঁছাবে সাধারণ মানুষের দোরগোড়ায়।

আগরতলা, ত্রিপুরা । নিউজ ডেস্কঃ উন্নত মানের স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য নিয়ে আসামের বরাক ভ্যালিতে নতুন অধ্যায়ের সূচনা করল Gomati Co-operative Milk Producer’s Union Limited। আজ সংস্থার প্রধান কার্যালয় থেকে এক ট্রাক ভর্তি দুধ, দই, ঘি, পনির, আইসক্রিম, ৭৫ প্রকার মিষ্টি ও পানীয় জল আসামের উদ্দেশ্যে রওনা হয়।

এই উদ্যোগের মাধ্যমে বরাক ভ্যালির সাধারণ মানুষের কাছে গোমতী ডায়েরি গুণগত মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য পণ্য পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে মান, স্বাদ ও বিশুদ্ধতার জন্য পরিচিত গোমতী ডেয়ারি এবার আসামের বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার চেয়ারম্যান রতন ঘোষ বলেন,
“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— ‘গুণগত মান, স্বাদ ও বিশ্বাস’— এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই গোমতীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বরাক ভ্যালির মানুষের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যবিধি মেনে উৎপাদিত প্রতিটি পণ্য গ্রাহকের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার বহন করে। এই নতুন উদ্যোগ স্থানীয় বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করার পাশাপাশি গ্রাহকদের জন্য মানসম্পন্ন বিকল্প নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গোমতী ডায়েরি এই সম্প্রসারণকে ঘিরে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার হয়েছে।

Related Posts

চূড়ান্ত অব্যবস্থাপনায় শুরু সিঙ্গিছড়ার ৭৭তম শিব চতুর্দশী মেলা।

চূড়ান্ত অব্যবস্থাপনায় শুরু সিঙ্গিছড়ার ৭৭তম শিব চতুর্দশী মেলা।

Read more

Continue reading
জোলাইবাড়ির সাঁচিরামবাড়ি ধনঞ্জয় পার্কে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার পরিদর্শন, উন্নয়নে জোর।

জোলাইবাড়ির সাঁচিরামবাড়ি ধনঞ্জয় পার্কে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার পরিদর্শন, উন্নয়নে জোর।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আসামের বরাক ভ্যালিতে Gomati Co-operative Milk Producer’s Union Limited

  • By TheNews9
  • February 16, 2026
  • 0
  • 21 views
আসামের বরাক ভ্যালিতে Gomati Co-operative Milk Producer’s Union Limited

চূড়ান্ত অব্যবস্থাপনায় শুরু সিঙ্গিছড়ার ৭৭তম শিব চতুর্দশী মেলা।

  • By TheNews9
  • February 15, 2026
  • 0
  • 9 views
চূড়ান্ত অব্যবস্থাপনায় শুরু সিঙ্গিছড়ার ৭৭তম শিব চতুর্দশী মেলা।

জোলাইবাড়ির সাঁচিরামবাড়ি ধনঞ্জয় পার্কে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার পরিদর্শন, উন্নয়নে জোর।

  • By TheNews9
  • February 14, 2026
  • 0
  • 8 views
জোলাইবাড়ির সাঁচিরামবাড়ি ধনঞ্জয় পার্কে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার পরিদর্শন, উন্নয়নে জোর।

বানরের উৎপাতে দিশেহারা কাঁঠালিয়ার মানুষ।

  • By TheNews9
  • February 11, 2026
  • 0
  • 27 views
বানরের উৎপাতে দিশেহারা কাঁঠালিয়ার মানুষ।

নল আছে, জল নেই—দেবীপুর এডিসি ভিলেজে পানীয় জল সংকট, প্রশ্নের মুখে উন্নয়নের বাস্তব চিত্র।

  • By TheNews9
  • February 10, 2026
  • 0
  • 35 views
নল আছে, জল নেই—দেবীপুর এডিসি ভিলেজে পানীয় জল সংকট, প্রশ্নের মুখে উন্নয়নের বাস্তব চিত্র।

১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট।

  • By TheNews9
  • February 9, 2026
  • 0
  • 17 views
১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট।