প্রজাতন্ত্র দিবসে খেলাধুলার বার্তা, গান্ধীগ্রামে ক্রীড়া সামগ্রী বিতরণ বিধায়ক নয়ন সরকারের।

যুব সমাজকে নেশামুক্ত রাখতে ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলাকে এগিয়ে আনার উদ্যোগ।

বামুটিয়া, ত্রিপুরা । ২৬ জানুয়ারী ২০২৬ঃ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ ২৬ জানুয়ারি বামুটিয়া বিধানসভার অন্তর্গত গান্ধীগ্রাম দুগাঙ্গী স্কুল মাঠে এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল এলাকাবাসী।
এই বিশেষ দিনে ক্রীড়া ও যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া প্রেমীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বামুটিয়া বিধানসভার মাননীয় বিধায়ক নয়ন সরকার।

অনুষ্ঠানে উপস্থিত যুবক ও ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে বিধায়ক নয়ন সরকার বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমে যেমন শরীর ও মন সুস্থ থাকে, তেমনই সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা সম্ভব হয়।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়—এটি শৃঙ্খলা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। যুব সমাজ যদি খেলাধুলায় মনোনিবেশ করে, তাহলে সমাজ থেকে অনেক সামাজিক ব্যাধি দূর করা সম্ভব হবে।

বিধায়ক নয়ন সরকার আশ্বাস দেন, আগামী দিনেও এ ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ ও খেলাধুলা কেন্দ্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁর মতে, ধারাবাহিকভাবে এই উদ্যোগ চালিয়ে গেলে একটি সুষ্ঠু, সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

প্রজাতন্ত্র দিবসের মতো গৌরবময় দিনে এই উদ্যোগ এলাকাবাসী ও যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেই মনে করছেন স্থানীয়রা।

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।